ঘরে বসে প্যাসিভ ইনকাম করুন ৭টি উপায়ে

অনলাইন ইনকামের সেরা পদ্ধতি জানুন এখনই

প্রতিদিন সকালে উঠে অফিসে যাওয়ায় তাড়াহুড়া ঘন্টার পর ঘন্টা কাজ করা মাসে শেষে একটাই বেতন এই চক্রে ঘুরতে ঘুরতে কি কখনো মনে হয়েছে যদি শুয়ে শুয়ে টাকা আসতো? এটা ভাবতে স্বপ্নের মত মনে হলেও প্যাসিভ ইনকামের ধারণাটা আসলেই বাস্তব এবং আজকে ডিজিটাল যুগে এটি আর শুধু ধনীদের জন্য নয়।

আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন  ও ইন্টারনেট সংযোগ এবং কিছু সময় থাকে তাহলে আপনিও ঘরে বসে প্যাসিভ ইনকামের পর তৈরি করতে পারতেন। এই আর্টিকেলে আমরা সাতটি উপায় নিয়ে আলোচনা করব যেগুলো বাস্তবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকারী।

পেজ সূচিপত্র


প্যাসিভ ইনকাম কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?


প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয় যেখানে একবার পরিশ্রম করলে দীর্ঘদিন ধরে উপার্জন করা যায়। একটি সহজ উদাহরণ দেই, ধরুন আপনি একটি ই-বুক লিখলেন। এই কাজটা একবারই করতে হবে। কিন্তু সেই বইটি বছরের পর বছর বিক্রি হতে থাকবে এবং প্রতিটি বিক্রিতে আপনি আয় করবেন এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন তখনও আয় হতে থাকবে।

আমাদের দেশে অনেকেই ভাবেন বেশি ইনকাম মানেই হয়তো লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ, কিন্তু বাস্তবতা হল ভিন্ন। ডিজিটাল দুনিয়ায় শূন্য বিনিয়োগেও প্যাসিভ ইনকামের পথ তৈরি করা সম্ভব। শুধু দরকার ধৈর্য পরিকল্পনা এবং সঠিক দিক নির্দেশনা।

একটি চাকরি যেখানে আপনি কাজ না করলে আয় বন্ধ, সেখানে প্যাসিভ ইনকাম আপনাকে সময়ের স্বাধীনতা দেয়। আর্থিক নিরাপত্তার দ্বিতীয় একটি স্তম্ভ তৈরি করতে চাইলে প্যাসিভ ইনকামের কোন বিকল্প নেই।

১. ব্লগিং ও কনটেন্ট ক্রিয়েশন থেকে আয়


ব্লগিং এখন প্যাসিভ ইনকামের অন্যতম সেরা মাধ্যম , আপনি যদি কোন বিষয়ে ভালো জানেন যেমন - রান্না, স্বাস্থ্য, প্রযুক্তি, ভ্রমণ, পড়াশোনা  ইত্যাদি তাহলে সেই বিষয় নিয়ে লিখে একটি ব্লক তৈরি করুন। প্রথমে পাঠক কম থাকবে এটাই স্বাভাবিক বিষয়।

গুগল এডসেন্সর - এর মাধ্যমে আপনার ব্লগে বিজ্ঞাপন দেখালে, প্রতিটি ক্লিকের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও স্পন্সর পোস্ট , অ্যাফিলিয়েট লিঙ্ক এবং নিজস্ব পণ্য বিক্রির মাধ্যমে আয় করা সম্ভব। ভালো ব্লগ থেকে মাসে ২৫ হাজার থেকে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব।

ব্লগার বা ওয়ার্ডপ্রেস দিয়ে বিনামূল্যে শুরু করা যায়, তবে বিনিয়োগ করতে পারলে নিজের ডমেইন এবং হোস্টিং কিনলে পেশাদারিত্ব বাড়ে এবং google এর র‍্যাঙ্ক পাইতে সহজ হয়।

২. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়


অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের পণ্য প্রচার করে কমিশন উপার্জন করা। এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্যাসিভ ইনকাম পদ্ধতির একটি। অ্যামাজন অ্যাসোসিয়েট, দারাজ এফিলিয়েট , ক্লিক ব্যাংক বা অন্য কোন দেশীয় কোম্পানির অ্যাফিলিয়েড প্রোগ্রামে যোগ দিয়ার মাধ্যমে।

পণ্যের ভিডিও বা রিভিউ বানিয়ে, সেখানে আপনার অ্যাফিলিয়েট লিংক যুক্ত করে আয় করুন। কেউ সেই লিংকে ক্লিক করলে এবং পণ্য কিনলে আপনি কমিশন পাবেন। আরো ভালো বিষয় হলো একবার কন্টেন্ট তৈরি করলে মাসের-পর-মাস ইনকাম আসতে পারে।

বাংলাদেশের সাজঘর, চাল ডাল এবং দারাজ এরকম অনেক ই-কমার্স প্রতিষ্ঠান এফিলিয়েট প্রোগ্রাম সাপোর্ট করে। আন্তর্জাতিক বাজারে হোস্টিংগার,  ব্লু হোস্ট এর মত হোস্টিং কোম্পানিগুলো প্রতি রেফারে ৫০ থেকে ১০০ ডলার পর্যন্ত দিয়ে থাকে।


৩. ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয়

ডিজিটাল প্রোডাক্ট হল যেসব পণ্য যেগুলো একবার তৈরি করে বারবার বিক্রি করা যায় - যেমন ই-বুক, টেমপ্লেট , প্রিসেট , চেকলিস্ট, স্প্রেড সেট , কোর্স ম্যাটেরিয়ালস ইত্যাদি। এগুলো বানাতে শুধু সময় এবং দক্ষতা লাগে , বাড়তি কোন উপাদান খরচ নেই।

Gumroad, payhip বা Etsy - তে আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। একটি ভালো সিভি টেমপ্লেট বা সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট বানিয়ে বিক্রি করুন মানুষ সময় বাঁচাতে এই ধরনের প্রোডাক্ট এর জন্য অর্থ দিতে প্রস্তুত।

একজন পরিচিত ডিজাইনার আছেন যিনি কেমবা টেমপ্লেট বানিয়ে Etsy - তে বিক্রি করেন। প্রতি মাসে তার কোন অতিরিক্ত খরচ ছাড়াই ২৫ থেকে ৩০ হাজার টাকা আসে শুধু এই টেমপ্লেটগুলো থেকে। শুরু করতে canva - র ফ্রি ভার্সনই যথেষ্ট।


৪. ইউটিউব চ্যানেল ও ভিডিও কনটেন্ট থেকে আয়


ইউটিউব এখন শুধু বিনোদনের জায়গা নয়,  এটি একটি শক্তিশালী আয়ের উৎস একবার ভিডিও আপলোড করলে সেটি বছরের পর বছর ভিউ পেতে পারে , এবং প্রতিটি ভিউ থেকে বিজ্ঞাপনের আয় আসে এটাই হল ইউটিউব ইনকামের জাদু।

চ্যানেল মনিটাইজেশন হতে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে। শুরুতে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু সঠিক বিষয় বেছে নিলে এবং ধারাবাহিকভাবে কাজ করলে এটা অর্জন করা সম্ভব। রান্না, শিক্ষামূলক কন্টেন্ট , প্রযুক্তি টিউটোরিয়াল এ ধরনের বিষয়গুলো বাংলায় এখনো অনেক চাহিদা আছে।

মনিটাইজেশন ছাড়া ইস্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়। ছোট চ্যানেলে ভালো নিচের তৈরি করলে স্পন্সর পেতে পারে,  একটি স্মার্ট ফোন দিয়েই শুরু করা সম্ভব।

৫. স্টক ফটোগ্রাফি ও ডিজাইন বিক্রি করে আয়


ফটোগ্রাফি বা গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ থাকলে এটি আপনার জন্য আয়ের উৎস হতে পারে। Shutterstock, Adobe Stock, Getty Images- এর মতো প্লাটফর্মে ছবি আপলোড করলে, যতবার কেউ আপনার ছবি ডাউনলোড করবে ততবার আপনি রিয়ালিটি পাবেন।

বাংলাদেশের প্রকৃতি, সাংস্কৃতি, উৎসব, মানুষজনের ছবি এগুলোর আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে। কারণ এই ধরনের ছবি অন্য দেশের ফটোগ্রা তুলতে পারে না , আপনার আশেপাশের পরিবেশকেই পণ্য পরিণত করুন।

Freepik বা Creative Market - এ ভেক্টর গ্রাফিক্স এবং আইকন বিক্রি করে ভালো আয় করা যায়।  একটি আইকন সেট তৈরি করতে হয়তো সপ্তাহখানেক সময় লাগে, কিন্তু সেটা বছরের পর বছর বিক্রি হতে পারে।



৬. অনলাইন কোর্স তৈরি করে আয়

আপনি একটি রান্না ভালো জানেন ? হাতের কাজে দক্ষ ? ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স এ পারদর্শী ? যেকোন দক্ষতাকেই কোর্সে পরিণত করা সম্ভব। Udemy, Skillshare বা 10 Minute School - এ কোর্স আপলোড করুন, একবার তৈরি করলে বারবার বিক্রি হবে।

কোর্স তৈরি করতে দামি সরঞ্জামের দরকার নেই। একটি ভালো মাইক্রোফোন এবং স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দিয়েই শুরু করা যায় । বাংলায় ভালো কোর্সের চাহিদা প্রচুর। কারণ সবাই ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

একজন পরিচিত আছেন যিনি Microsoft Excel - এর উপর একটি বাংলা কোর্স তৈরি করেছিলেন। দুই বছর পরেও সেই কোর্স থেকে প্রতি মাসে তার আয় হচ্ছে।  কোর্সটা একবার বানানো কিন্তু আই চলতেই থাকে।

৭. প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা থেকে


Print on Demand বা POD হলো এমন একটি ব্যবসা যেখানে আপনি ডিজাইন করেন।  আর কেউ অর্ডার করলে তৃতীয় পক্ষ সেই ডিজাইন প্রিন্ট করে পাঠিয়ে দেয়।  আপনাকে কোন পণ্য মজুদ রাখতে হবে না কোন শিপিং এর ঝামেলাও নেই।

Redbubble, Merch by Amazon বা  Printful - এর মতো প্ল্যাটফর্মে T-shirt ডিজাইন করুন। প্রবাসী বাংলাদেশীরা এ ধরনের পণ্যের বড় ক্রেতা। এটি একটি বিশাল বাজার যেখানে প্রতিযোগিতা এখন কম।


শুরু করতে কত টাকা লাগবে ?


সবচেয়ে বড় ভুল ধারণা হলো প্যাসিভ ইনকাম শুরু করতে অনেক টাকা লাগে আসলে । উপরে সাতটি উপরের মধ্যে অনেকগুলো সম্পন্ন বিনামূল্যে শুরু করা যায়। ব্লগিং(Blogger.com), এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব- এগুলো শূন্য বিনিয়োগেই শুরু সম্ভব।

তবে কিছু বিষয় ছোট বিনিয়োগ করলে ফলাফল দ্রুত আসে। নিজের ডোমেন এবং হোস্টিং কিনতে বছরে ৩ থেকে ৪হাজার টাকার মত লাগে। একটি ভালো মাইক্রোফোন কিনতে পারেন .২থেকে ৩হাজার টাকায়। এই বিনিয়োগগুলো কন্টেনের মান বাড়িয়ে দেয় উল্লেখযোগ্যভাবে।


কোন পথটি আপনার জন্য সঠিক হবে ?


সব পথ সবার জন্য নয়। আপনার দক্ষতা, সময় এবং আগ্রহের উপর নির্ভর করে সেরা পথটি বেছে নিন। লেখালেখি ভালো লাগলে ব্লগিং বা ই-বুক, মুখে কথা বলতে স্বাচ্ছন্দ হলে youtube, ডিজাইনের দক্ষ হলে ডিজিটাল প্রোডাক্ট বা POD।

একটাই পথ দিয়ে শুরু করুন। একসাথে সব কিছু করতে গেলে কোনটাই ঠিকমতো হবে না। প্রথম ছয় মাস একটি বিষয়ে মনোযোগ দিন, ভালো ফলাফল দেখলে তারপর বিস্তার করুন।


মনে রাখবেন, বেশি দিন কাম মানে সহজ ইনকাম নয়। শুরুতে প্রচুর পরিশ্রম লাগে। কিন্তু সেই পরিশ্রমের পর দীর্ঘমেয়াদে আসতে থাকে - এটাই পার্থক্য।


সাধারণ ভুল গুলো এড়িয়ে চলুন

প্যাসিভ ইনকামের পথে সবচেয়ে বড় ভুল হলো দ্রুত ফলাফল আশা করা। অনেকেই ২-৩ মাস কাজ করে হতাশ হয়ে ছেড়ে দেন। আসলে বেশিরভাগ ক্ষেত্রে ৬ মাস থেকে এক বছর আগে উল্লেখযোগ্য আসে না। এই সত্যটা মেনে নিয়ে শুরু করুন।

দ্বিতীয় ভুল - হল গুণমানের চেয়ে পরিমাণে বেশি মনোযোগ দেওয়া। ১০০টি সাধারণ মানের ব্লগ পোস্টের চেয়ে ২০ টি গভীর তথ্যবহুল পোস্ট অনেক বেশি কাজ করে। ভালো কনটেন্ট একবার তৈরি করলে দীর্ঘদিন ধরে ফলাফল দেয়।

তৃতীয় ভুল - ট্রেন দেখে বিষয় বেছে নেওয়া। । আজ যা ট্রেন্ডি কাল সেটা হয়তো থাকবে না। এমন একটি বিষয় বেছে নিন যা আপনি পছন্দ করেন এবং যার চাহিদা দীর্ঘ মেয়াদী।

শেষ কথাঃ প্যাসিভ ইনকাম শুরু করুন আজই


এই আর্টিকেলে আমরা ঘরে বসে ইনকামের ৭টি কার্যকর পথ নিয়ে আলোচনা করেছি - ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট, ইউটিউব , স্টক ফটোগ্রাফি, অনলাইন কোর্স, এবং প্রিন্ট অন ডিমান্ড। এগুলো প্রতিটি বাস্তবে কাজ করে। শুধু দরকার সঠিক পরিকল্পনা ও ধৈর্য।

মনে রাখবেনঃ প্যাসিভ ইনকাম মানে কোন "কাজ নেই" এমন নয়। এটা হল স্মার্ট ভাবে কাজ করা - একবার পরিশ্রম করে দীর্ঘমেয়াদি ফলাফল পাওয়া। আজও একটি পথ বেছে নিন এবং শুরু করুন।

আমার মতে, নতুনদের জন্য ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। কারণ এতে বিনিয়োগ নেই এবং যা শিখবেন তা পরবর্তীতে অন্য সব পথেই কাজে লাগবে। প্রথম সাফল্যটাই আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url